হিজড়া জনগোষ্ঠীর জন্য গার্মেন্টস করার ঘোষণা
তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জন্য গার্মেন্টস করার ঘোষণা দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার দুপুরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের অনুকূলে নন-সোলার প্রকল্পের অন্তর্ভুক্ত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সেলাই মেশিন ক্রয় ও বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।জেলা প্রশাসক অতুল সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশে বলেন, শুধু সেলাই প্রশিক্ষণই নয়, আপনাদের একত্রিত হয়ে গার্মেন্টস পরিচালনা করতে হবে। আপনাদের মাধ্যমেই ফরিদপুরে বিশেষায়িত গার্মেন্টস প্রতিষ্ঠিত হবে। এ জন্য আমাদের পক্ষ থেকে জমি প্রদানসহ অন্যান্য সহায়তা করা হবে। অতুল সরকার তাদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার মানসে এ উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে জেলার ১৭টি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Collected News 

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

No comments