করোনা আক্রান্ত শ্রমিকের চিকিৎসা খরচ দেবে গার্মেন্টস




তৈরি পোশাকশিল্প শ্রমঘন হওয়ায় এ খাতের শ্রমিকদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ)। এর পরও যে সকল শ্রমিক করোনায় আক্রান্ত হবে তার চিকিৎসা খরচ সেই সংশ্লিষ্ট মালিক বহন করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ল্যাব উদ্বোধনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব মালিকপক্ষের পাশিপাশি তাদেরও। তাই তারা এ ল্যাব বসাচ্ছে। ঝুঁকি কমাতে যত বেশি সম্ভব শ্রমিককে পরীক্ষার আওতায় আনতে চাই আমরা।তিনি জানান, শ্রমিকদের নিরাপদ রাখায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। গতকাল পর্যন্ত এই ভাইরাসে ২৬৪ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন।

No comments

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

Theme images by mariusFM77. Powered by Blogger.