গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমেবাংলাদেশ থেকে করোনার ওষুধ নিল নাইজেরিয়া
বাংলাদেশে সম্প্রতি প্রস্তুত করা করোনার ওষুধ বেমসিভির (রেমডিসিভির) ও রেমিভির জরুরি প্লেন পাঠিয়ে সংগ্রহ করলো নাইজেরিয়া। দেশটির একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চাটার্ড ফ্লাইট পাঠিয়ে এ ওষুধ সংগ্রহ করা হয়।রোববার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে গত ৬ জুন গভীর রাতে ফোন করে এ প্লেনটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে প্লেনটি জেদ্দা হয়ে রোববার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এবং ওষুধ সংগ্রহ করে অল্পসময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।
রেমডিসিভির, রেমিভির, স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। এ ওষুধের কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সেদেশে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমে এ সব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার।
Collected News :

No comments
Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p