প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৪ মে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে `আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছেন ফ্যাশন ফোরাম লিমিটেড এর মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) কাজী মেসবাহ উদ্দিন আহম্মেদ।



প্রতিবাদলিপিতে কাজী মেসবাহ উদ্দিন আহম্মেদ বলেন, ফ্যাশন ফোরাম লিমিটেডকে জড়িয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর নিউজের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।এতে বলা হয়েছে আইডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান ফ্যাশন ফোরাম লিমিটেডের শ্রমিকদের চার মাস চার মাস ধরে বেতন দেন না মালিক পক্ষ। নতুন মালিকও বকেয়া পরিশোধ করছে না। প্রকৃত বিষয় হচ্ছে ফ্যাশন ফোরামের কোনো মালিক পরিবর্তন হয়নি। দ্বিতীয়ত, কোনো শ্রমিকের কোনো মাসের বকেয়া বেতন পাওনা নেই। করোনার কারণে উৎপাদন ও রপ্তানি বিপুল পরিমাণ হ্রাস পাওয়ায় আমরা কয়েকজন ক্লিনারকে তাদের লিখিত সম্মতির ভিত্তিতে পূর্ণ পাওনাদি পরিশোধ করে চাকরি বিরতিকরণ করেছি। তাদের সম্মতিপত্র ও স্বাক্ষরিত পাওনা পরিশোধের কাগজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। মাত্র তিন জন ক্লিনার এখনো পাওনা গ্রহণ করতে আসতে পারেননি। তারা যেকোনো সময় এসে তাদের পাওনা নিয়ে যেতে পারেন। আমাদের জানামতে কথিত বিক্ষোভে আমাদের কোনো শ্রমিক থাকার কথা নয়। যদি কেউ থেকে থাকে সে পাওনা গ্রহণ করার পরেও তথাকথিত একজন ফেডারেশনের নেতার উস্কানিতে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে আমরা বলতে চাই, যে মুহুর্তে পোষাক শিল্প প্যানডেমিকের কারণে অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত, সেই মুহুর্তে দু’একজন শ্রমিক নেতা গার্মেন্টস শিল্পের এই দুঃসময়ে সহযোগিতার হাত না বাড়িয়ে আরো উস্কানিমূলক আচরণ করছেন। অথচ এ সময় এই শিল্পের রক্ষা করতে শ্রমিক নেতা - মিডিয়া সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। ”
এ নিউজের ফলে ফ্যাশন ফোরামের সুনাম ব্যাপক ভাবে ক্ষুন্ন হয়েছে। সম্মানিত ক্রেতারা উদ্বেগের সঙ্গে প্রকৃত ব্যাপার জানতে চাচ্ছেন।
আমরা অবিলম্বে আমাদের এ প্রতিবাদ হুবহু আপনার পোর্টালে প্রকাশের অনুরোধ করছি।

প্রতিবেদকের বক্তব্য:
শ্রমিকরা আশুলিয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভসহ প্রতীকী অনশন করেছিলেন। সেই সঙ্গে তারা একটি প্রেস বিজ্ঞপ্তিও বিলি করেছেন। সেই প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ও বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের ছবি দিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি। বিষয়টি নিয়ে শ্রমিক কয়েকজন শ্রমকি নেতা বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রমিকদের উস্কানি দিয়ে পোশাক খাতে অসন্তোষ তৈরির চেষ্টা করেছেন বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি উদ্দেশ্যেমূলকভাবে ফ্যাশন ফোরামের সুনাম নষ্ট করার চেষ্টা করছে তথা কথিত কয়েকজন শ্রমিক নেতা।

Collected News 


Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form https://forms.gle/xzEYyEV12a4MKLnP9

No comments

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

Theme images by mariusFM77. Powered by Blogger.