আন্দোলনের পর ঈদে ১০ দিন ছুটি পেলেন স্ট্যান্ডার্ডের শ্রমিকরা
আন্দোলনরত শ্রমিকরা বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা ১০ দিনের ছুটি চেয়েছিলাম। গার্মেন্টস কর্তৃপক্ষ ৯ দিনের ছুটি দিয়েছে। ছুটির নবম দিনের পরের দিন শুক্রবার হবে, সব মিলিয়ে আমাদের ছুটি ১০ দিন পেলাম।শ্রমিকরা আরও বলেন, আমরা আজ (সোমবার) ছুটির জন্য আন্দোলন করলাম। এ সময় আমরা গার্মেন্টসে কোনো ডিউটি করিনি, এই চার ঘণ্টা ডিউটি ঈদের ছুটি কাটিয়ে আসার পরে যেকোনো একদিন আমরা করে দেব।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, শ্রমিকদের ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ১০ দিন ছুটি চেয়েছিলেন। মালিকপক্ষ তাদের ছুটি দিয়েছে। শ্রমিকরা সোমবার গার্মেন্টসে ডিউটি না করে নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছেন।
COLLECTED NEWS

No comments
Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p