কালিয়াকৈরে দিনদুপুরে গুলি করে ইনক্রিডিবল ফ্যাশন কারখানার ৮০ লাখ টাকা ছিনতাই
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া নামক স্থানে রোববার বেলা তিনটার সময় মাইক্রেবাসে গুলি করে কারখানার ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনতাই করেছে একদল ছিননতাইকারী। এসময় ছিনতাইকারীর গুলিতে গুলিবিদ্ধ ও হাতুড়ির পিটুনিতে চারজন আহত হয়।আহতদের মধ্যে মাজেন্টাইন কর্মকর্তাকে গুরুতর অবস্থায় টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ মাইক্রোবাস চালক ইব্রাহিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড নামের পোশাক তৈরির কারখানা রয়েছে। ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা একটি চটের ব্যাগে ভরে ব্যাংকের নিরাপত্তা কর্মীর মাধ্যমে একটি মাইক্রোবাসে তুলে কারখানায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে।
এসময় কারখানা কর্তৃপক্ষের নিজস্ব মাইক্রোবাস ঢাকা মেট্রো- চ-৫৩-৯৫১১ গাড়িতে কারখানার নিজস্ব দুইজন নিরাপত্তাকর্মী, একজন হিসাব রক্ষক ও মার্চেন্ডাইজারসহ পাঁচজনসহ টাকা নিয়ে কারখানার দিকে রওনা হন।
মাইক্রোবাসের চালক ইব্রাহিম কলেজ রোড হয়ে বাইপাস দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়েক উঠে। এ সময় কলেজ রোড এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক তাদের মাইক্রোবাস অনুসরণ করতে থাকে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া নামক নির্মাণাধীন ওভার ব্রিজের পূর্ব পাশে আসা মাত্র আরো ৩-৪জন ছিনতাইকারী হলুদ রংঙের একটি পিকআপ গাড়ি দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় তিনটি মোটর সাইকেল ও একটি নোহা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীরা ৬-৭ রাউন্ড গুলি করে আতংকের সৃষ্টি করে।
মাইক্রোবাসটি সড়কের পাশে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে মাইক্রোবাসের জানালার গ্লাস ও পেছনের গ্লাস ভেঙে ফেলে। পরে টাকার বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে গাড়িতে থাকা নিরাপত্তা কর্মী গোলাপ ও শহিদুল ইসলাম বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাদের হাতুরি দিয়ে আঘাত করে। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা মাইক্রোবাস থেকে নিয়ে পিকআপভ্যানে তুলে টাঙ্গাইলের দিকে চলে যায়।
কারখানার নিরাপওাকর্মী শহিদুল ও গোলাপ জানান, ছিনতাইকারীরা নোহা গাড়ি ও তিনটি মোটরসাইকেল নিয়ে আসে। পরে পিকআপ দিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। তারা দুজনকে গুলি করে আমাদের হাতুড়ি দিয়ে পিটায়। চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির গ্লাস ভেঙে বস্তা ভর্তি ৮০ লাখ ২২হাজার টাকা নিয়ে চলে যায়।
ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখার ম্যানেজার ফরিদ আহাম্মদ যুগান্তরকে জানান, ইনক্রেডিবল কারখানার ৮০ লাখ ২২ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে কারখানায় যাওয়া পথে ছিনতাইকারীর কবলে পড়ে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার যুগান্তরকে জানান, কারখানার মাইক্রোবাস থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে ছিনতাইকারীকে গ্রেফতার ও উদ্ধারের জন্য একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।
Collected News : 


No comments
Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p