ইহারা অর্থনীতি সমৃদ্ধই করেন না; অর্থনীতিকে গোগ্রাসে গলাধকরণও করেন!!


Jakir Hossain



যুগেযুগে এই রুবানা হক-রা শ্রমিকদের দাস বানিয়ে শোষণ করে বিত্তবৈভবে ফুলেফেঁপে মস্ত বিজনেস-ম্যাগনেটে রূপান্তরিত হয়!
একশ্রেণির আবাল টাইপ পোলাপানরা রুবানাদের বক্তৃতাকে জীবনীশক্তি বৃদ্ধির টনিক হিসেবে প্রচার করে! ওইসব ব্রয়লার মুরগিদের কাছে, মানুষ, মানবতা, গণতন্ত্র, অধিকারের কানাকড়ি মূল্য নেই! আপন স্বার্থের বিনিময়ে ওরা দেশকে বিক্রি করে দিতে পারে অবলীলায়!
যে শ্রমিকের শ্রমের ওপর দাঁড়িয়ে টাকার পাহাড় গড়েছে, ব্যাংক থেকে ২% সুদে ঋণ নিচ্ছে, ঋণ মাফ করিয়ে নিচ্ছে, বিদেশে পাচার করছে, লোপাট করছে, প্রণোদনা গ্রহণ করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে; মাননীয় পিএম-এর বিদেশে সফরসঙ্গী হচ্ছে, দলীয় মনোনয়ন কিনছে, এমপি-মেয়র-মন্ত্রী হচ্ছে,সেই শ্রমিকদের ৬ মাস মুখে অন্ন দেয়ার কথা না ভেবে, বিবেকহীনভাবে ৫৫% শ্রমিক ছাঁটাইর কথা বলছে!
এই অমানুষেরা ৪৫% শ্রমিক দিয়েই মধ্যযুগীয় কায়দায় ১০০% কাজ করিয়ে নেবে!! লাভের জন্য ওরা সব পারে!!
ওরা মানুষ নয়; রক্তচোষা!!


No comments

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

Theme images by mariusFM77. Powered by Blogger.