পাগল হতে আর বাকি কোথায়!

সামিয়া রহমান


মৃত্যুও আজ শুধুমাত্র সংখ্যাই বটে। লকডাউনও আর হবে না। কারফিউও হবে না। আক্রান্ত হবে প্রায় প্রত্যেকে। হয়তো আর ২০/৩০ দিনের মধ্যে লাখের ঘরও পার করবো আমরা। অনেকেই আবারো প্রশ্ন তুলতে পারেন, কোথায় পেলাম এই ডেটা। আমিতো ডাক্তার নই, ভাইরোলজিস্টও নই, বিশেষজ্ঞও নই। কিন্তু মে মাসের ৪ তারিখেও বলেছিলাম প্রতি সপ্তাহে আমরা ১০ হাজার অতিক্রম করবো। তাতে অনেকের কি রাগ! আজ জুনের ৫ তারিখ। আমরা কিন্তু ৬০ হাজার পার করে ফেলেছি! 
শুধুমাত্র অস্বীকার, জেদ, অহংকার, গোড়ামী করে আমার নিজেদের ধ্বংস করলাম। কারণ অর্থনীতি সচল রাখা জরুরি। আবার আমরা শুধু গার্মেন্টস কর্মীদের কথাই বলি। কিন্তু জানেন কি, এই বাংলাদেশে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের বিভিন্ন ব্র্যাঞ্চে অজস্র কর্মী কাজ করে। তিন মাস ধরে তাদের কোনো বেতনই দেয় না কর্তৃপক্ষ। অথচ মালিক বা মালকিনরা প্রতি মাসে কয়েক কোটি টাকা আয় করতেন তাদের প্রতিষ্ঠানগুলো থেকে। ইচ্ছে করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম নিলাম না সম্পর্কের খাতিরে। কিন্তু প্রশ্ন হল, যে অর্থনীতির কথা বলে সবাইকে রাস্তায় নামানো হলো, সেই অর্থনীতি কোন কাজে আসছে এখন। আর কত মানুষ আক্রান্ত হলে টনক নড়বে কারো! স্বাস্থ্যখাতের এতো চাক্ষুষ দুর্নীতির প্রমাণের পরও হয় না কোনো বিচার। উল্টো পত্রিকায় খবর হয় দাম বাড়িয়ে জিনিষ ক্রয়ের। এই দুঃসময়েও! করোনার সাথে বসবাসের আদৌ কি প্রয়োজন ছিল? শুধু একটু যদি মানবিক বুদ্ধিটা আল্লাহ আমাদের দিতেন! 
করোনা প্রকৃতি প্রদত্ত অস্বীকার করছি না। কিন্তু আজ এই দুরবস্থার দায় সম্পূর্ণ আমাদের নীতি নির্ধারকদের। তারা কি ইহজীবনে শুধরাবেন বা কোনোদিনই মাথা পেতে দায় নেবেন? নাকি সব ষড়যন্ত্র বলে আবারো হাত উল্টাবেন!
প্লিজ সমালোচনা হিসেবে নেবেন না। মনে করবেন নিজের মনে পাগলের প্রলাপ বকছি! পাগল হতে আর বাকি কোথায়!
(ফেসবুক থেকে সংগৃহীত) 

No comments

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

Theme images by mariusFM77. Powered by Blogger.