বিজিএমইএ সভাপতি রুবানা হক শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষাতে ইউ (EU)-এর নিকট চিঠি প্রদান
বিজিএমইএ সভাপতি রুবানা হক, করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে অর্ডার বাতিলের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে গার্মেন্টস শিল্প এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষাতে ইউ (EU)-এর নিকট একটি চিঠি প্রদান করেন। তার উত্তরে জার্মানি-র ইকনোমিক কো-অপারেশন ও ডেভেলপমেন্ট এর মাননীয় মন্ত্রী জার্ড মুলার বলেন যে তারা নিশ্চয়ই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কর্মরত বাংলাদেশিদেরকে সাহায্য করতে কিছু করবেন। একইসাথে তিনি বাংলাদেশ-কে জার্মানি-র টেক্সটাইল ইন্ডাস্ট্রির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করেন।
এর প্রক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ-কে ১১৩ মিলিয়ন ইউরো প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। যা কোভিড-১৯ এর সময় লে অফ বা ছাঁটাই করা শ্রমিকদের মাসিক ভিত্তিতে জুন, জুলাই ও আগস্ট-এ দেওয়া হবে।
শ্রমিক-উদ্যোক্তা একসাথে জীবন বাঁচাতে, জীবিকা রক্ষাতে থাকতে হবে একে অপরের পরিপূরক হয়ে, একসাথে আগামীর পথে!
Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

No comments